দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীতে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে ৬৩টি দম্পতির নতুন জীবনের পথচলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন ১২৬ জন তরুণ-তরুণী।
উৎসবমুখর এ আয়োজনটি দেখতে অনেকটা অভিজাত পরিবারের বিয়ের অনুষ্ঠানের মতো মনে হলেও এর মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক সীমাবদ্ধতার কারণে যারা দীর্ঘদিন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, এমন তরুণ-তরুণীদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’এর ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্যপ্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’ এর অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, নবদম্পতিদের স্বাবলম্বী ও স্বাচ্ছন্দ্যময় জীবন শুরুতে সহায়তা করতে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।
সিডস অব সাদকার প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। এই আয়োজন তারই একটি বাস্তব উদাহরণ।
সংগঠনের আরেক আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এমন সহায়তা নবদম্পতিদের মাঝে আশাবাদ ও আত্মবিশ্বাস তৈরি করবে।
আয়োজকরা ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জে আই